ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৩

    ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৩
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ জনে। সোমবার (৭ জুন) স্থানীয় সময় ভোরে দেশটির সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধারকি শহরের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।

    ঘোটকি জেলার এসএসপি ওমর তোফায়েল জানান, দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ চললেও রাতে একসঙ্গে আরও ১২টি মৃতদেহ উদ্ধারের পর মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৬৩ জনে।


    তিনি আরও বলেন, ‘নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ ট্রেনের ভেতরে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে আমরা এখনও খুঁজে পাইনি।’

    সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা বেড়েই চলেছে। স্থানীয় মিডিয়ার তথ্যমতে, ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫০ জন নিহত হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ