ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • তালতলীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    তালতলীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় উপজেলার মালিপাড়া ছালেহিয়া  সলামিয়া  আলিম মাদ্রাসা মাঠে সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

    উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠান শুরু হয়।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বদিউল আলম যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও কাজি মাজহারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীযুবলীগ (বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত), মো. গোলাম কিবরিয়া শামীম, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং আব্দুল্লাহ আল মামুন সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

    এছাড়াও প্রধান বক্তা ছিলেন মো. রেজাউল করিম এ্যাটম সভাপতি বরগুনা জেলা যুবলীগ ও বিশেষ বক্তা আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক বরগুনা জেলা যুবলী।

    অনুষ্ঠানে উপজেলা যুবলীগ ও ৭ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ