ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোনটি

    উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোনটি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাস্তায় গাড়িতে বসা অবস্থায় ছিনতাই হওয়া মোবাইল ফোন এখনও পাননি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তবে ফিরে পাওয়ার আশ্বাস মিলেছে বলে জানান তিনি। 

    মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

    গত ১  জুন মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পনামন্ত্রী জানান। ওইদিন তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। গাড়ির গ্লাস খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। 

    ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সংবিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। 

    এ ঘটনায় পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ কাফরুল থানায় মামলা করেছেন।

    তবে এক সপ্তাহ পা হলেও পরিকল্পনামন্ত্রীর আইফোনটি এখনও উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, তারা ফোনটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ