ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • উজিরপুরে বসতঘরে হামলা, মন্দির-মূর্তি ভাংচুর, আহত ৩

    উজিরপুরে বসতঘরে হামলা, মন্দির-মূর্তি ভাংচুর, আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় সংখ্যালঘু পরিবারের মন্দির, মন্দিরের মূর্তি ভাংচুর ও এক মহিলাসহ ৩জন আহত  হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ৫ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    আহত ও অভিযোগ সূত্রে জানা যায় গত ৭ জুন সোমবার বিকেল ৫টায় শোলক গ্রামের জহরলাল দাস(৬২) এর বাড়ির মধ্যের কাঁঠাল গাছ থেকে একই এলাকার সেলিম সিকদারের পুত্র সজিব সিকদার(২২) কাঁঠাল কেটে নেওয়ার সময় জহরলালের ভাইয়ের স্ত্রী ঝর্ণা দাস বাধা দিলে তাকে শ্লীলতা ও পিটিয়ে আহত করে। এরপর সজীব ও তার সন্ত্রাসী বাহিনী ঘরের ভিতর গিয়ে আসবাবপত্র, মন্দিরের মূর্তি ও পূজার উপকরণ, মন্দির ভাংচুর করে। বাধা দিতে গেলে জহরলাল ও সুভাষ দাসকে পিটিয়ে আহত করে।

     এ ঘটনা থানা পুলিশ গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

    এ ব্যাপারে আহত জহরলাল বাদী হয়ে ভাংচুর, নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট উল্লেখ করে সজীব সিকদার(২২), সেলিম সিকদার(৪৫), রিয়াজ সিকদার(২২), সিদ্দিক মোল্লা(৪৫), ইকবাল মোল্লা(২২)কে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল পরিদর্শনকারী এস,আই হায়দার জানিয়েছেন, মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।       
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ