ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গলাচিপায় সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

    গলাচিপায় সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় ‘রাইট টু গ্রো’ প্রকল্পের আওতায় ম্যাক্স ফাউন্ডেশন-বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিও) এর বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর সদস্যদেরকে ওয়াস, পুষ্টি ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরকারের বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ এবং তথ্য ও সেবা সচেতনতা বৃদ্ধিমূলক এ কর্মশালার আয়োজন করা হয়। 

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও মো. মাসুদ রানা প্রমুখ।

    কর্মশালায় বক্তারা নাগরিকদের ওয়াস, পুষ্টি ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য ও সেবা সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ