ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • সব দেশে টুইটার নিষিদ্ধের আহ্বান ট্রাম্পের

    সব দেশে টুইটার নিষিদ্ধের আহ্বান ট্রাম্পের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহম্মু বুহারির টুইট মুছে ফেলায় দেশটিতে নিষিদ্ধ হয়েছে টুইটার। এবার এ সিদ্ধান্তের প্রশংসা করে নাইজেরিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, তিনি অন্যান্য দেশকেও টুইটার এবং ফেসবুক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। বুধবার (৯ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে ট্রাম্প টুইটার ও ফেসবুককে ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন, তারা নিজেরাই মন্দ হলে ভাল ও মন্দের নির্দেশ দেওয়ার জন্য তারা কে? এছাড়াও এই দুইটি সামাজিক যোগাযোগমাধ্যম মুক্ত ও অবাধ বক্তব্য দিতে দেয় না উল্লেখ করে সব দেশে টুইটার ও ফেসবুক নিষিদ্ধের আহ্বান জানান ট্রাম্প।

    জানুয়ারিতে মার্কিন ক্যাপিটল দাঙ্গার পরে ট্রাম্প ফেসবুক এবং টুইটার থেকে নিষিদ্ধ আছেন। তার পোস্টগুলো সহিংসতাকে উৎসাহিত করেছিল বলে অভিযোগ করা হয়। টুইটার ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞাকে স্থায়ী করেছে। তবে গত সপ্তাহে ফেসবুক জানিয়েছে, আগামী দুই বছর নিষিদ্ধ থাকবেন ট্রাম্প।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ