ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

    বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ জুন) বেলা ১১ টায় বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার'র সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় বিগত মে মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে তার পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করা হয়। ‍

    এসময় আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

    পাশাপাশি পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে জোর তাগিদ সহ থানার প্রতিটি কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা মনিটরিং ও  তদারকি করতে শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এবিষয়ে কোন প্রকার দায়সারা ঢিলেঢালা নীতি পরিলক্ষিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারি প্রদান করেন পুলিশ কমিশনার। 

    সহকারী পুলিশ কমিশনার  ক্রাইম  নাসরিন জাহান এর সঞ্চালনায় এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন  এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ  মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা শাখা  মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি  খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি  মোঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোঃ আকরামুল হাসান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ