ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • পুলিশ হেফাজতে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

    পুলিশের ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন 

    পুলিশের ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে হেফাজতে নিয়ে নির্যাতন ও হত্যার অভিযোগে পুলিশের ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

    সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে জনির বাবা মো. ইয়াকুব আলী বাদী হয়ে এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানান আদালত।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।

    মামলার আসামিরা হলেন- ডিবি রমনা জোনের এসআই দীপক কুমার দাস, ডিবির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত, মো. জাহিদুল হক তালুকদার, ডিবির পুলিশ পরিদর্শক ফজলুর রহমান, ওহিদুজ্জামান, এস এম শাহরিয়ার হাসান, ডিবির এসআই শিহাব উদ্দিন, বাহাউদ্দিন ফারুকী, মো. জাহাঙ্গির হোসেন, ডিবির কনস্টেবল মো. সোলাইমান, আবু সায়েদ, মো. লুৎফর রহমান, ডিবির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, খিলগাঁও থানার এসআই মো. আলাউদ্দিন।

    ২০১৫ সালের জানুয়ারিতে সংঘটিত এ ঘটনার প্রায় ৮ বছর পর এ মামলার আবেদন করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ