ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেলে করোনায় ১২ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে করোনায় ১২ জনের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রয়েছেন। মৃতদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৭ জন, উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।

    রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর ৭ জন এবং নাটোরের ১ জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ২৯০ জন। আইসিইউতে আছেন ১৮ জন। 

    তিনি জানান, দুটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ। 

    হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নওগাঁর ১৫ জন, নাটোরের ১৫ জন, পাবনা ও কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ