ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত পটুয়াখালীতে নেশাগ্রস্ত যুবকের কাণ্ড, নিজ ঘরে আগুন লাগিয়ে লাপাত্তা! পিরোজপুরে ইউনিয়ন পরিষদের তিন সন্তান রেখে উধাও মা বরিশালসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস, ১০ জেলায় সতর্কবার্তা বরিশাল নগরীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই  হলে নতুন প্রভোস্ট

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই  হলে নতুন প্রভোস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। বঙ্গবন্ধু ও শের-ই বাংলা হলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই প্রভোস্টরা দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ মুহসিন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

    বঙ্গবন্ধু হলে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন এবং শের-ই বাংলা হলে ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

    বঙ্গবন্ধু হলের নবনিযুক্ত  প্রভোস্ট সহকারী অধ্যাপক আরিফ হোসেন বলেন, হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। করোনার মধ্যে হলের কি অবস্থা তা খুব শিগ্রই পরিদর্শন করবো। হল চালু হলে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা, সুবিধা অসুবিধার কথা শুনে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। আমার শিক্ষার্থীরা যেন পড়াশুনা উপযোগী একটা পরিবেশ পায় সেটা নিশ্চিত করা হবে। 

    শের-ই বাংলা হলের নবনিযুক্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া জানান, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করবো। বিশেষ করে শিক্ষার্থীরা সুন্দর পড়ার পরিবেশ, থাকার পরিবেশ ও কেন্টিনে ভালো মানের খাবার পায় সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ