ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অদ্ভুত মুখাকৃতির শিশুর জন্ম, নিতে অপারগতা অভিভাবকদের

    অদ্ভুত মুখাকৃতির শিশুর জন্ম, নিতে অপারগতা অভিভাবকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে অদ্ভুত মুখাকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির নাক ও চোখ নেই। মুখের আকারও বিকৃত। মাথার উপর বড় আকারের একটি টিউমারের মত রয়েছে।

    অস্বাভাবিক সন্তান হওয়ায় তাকে নিতে অপারগতা প্রকাশ করে তার অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নেওয়ার অনুরোধ করেছেন তার অভিভাবকদের। তবে আপাতত তাকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। 

    বৃহস্পতিবার (১০ জুন) ভোর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা ও মা হলেন- ভোলার কলাকোপা গ্রামের রিকশাচালক মো. জাফর এবং তার স্ত্রী মুন্নী বেগম। বর্তমানে মুন্নী লেবার ওয়ার্ডে এবং শিশুটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। জাফর মুন্নীর সংসারে ৬ বছর বয়সের আরও একটি ছেলে সন্তান রয়েছে। 

    হাসপাতালের এ্যানেসথিয়া চিকিৎসক ডা. সজল পান্ডে জানান, বিকৃত মুখ মন্ডলের শিশুটি যখন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ট করা হয় তখন তারাও আতঙ্কিত হয়ে পড়েন। নিজেদের সামলে অপারেশন সম্পন্ন করেন। এর আগেও বিকৃতাঙ্গ নিয়ে অনেক শিশুর জন্ম হয়েছে হাসপাতালে।

    শিশুটিকে তার অভিভাবকের কাছে দেয়া হলে তাৎক্ষণিক তারা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে বুঝিয়ে শিশুটিকে অভিভাবকদের কাছে দেয়া হয়। বর্তমানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটির নাক ও চোখ কিছুই নেই। মুখের আকারও বিকৃত। মাথার উপর বড় আকারের একটি টিউমারের মত রয়েছে।  তবে এ বিষয়ে কিছুই জানা নেই হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি  বলেন, সংশ্লিস্ট বিভাগের কেউ তাকে এ বিষয়ে জানায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ