ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • এক ঘণ্টা বিদ্যুতের তারে ঝুলেছিল গাছির দেহ!

    এক ঘণ্টা বিদ্যুতের তারে ঝুলেছিল গাছির দেহ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে তাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল আজিজ নামে এক গাছির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সুনছের শেখের ছেলে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আজিজ বৃহস্পতিবার দুপুরে বড়বাড়ীয়া গ্রামের মোজাম্মেল হোসেনের তালগাছে ওঠেন তাল পাড়তে। অসাবধানতাবশত তিনি এসটিডি বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। সেখানে বিদ্যুতায়িত হয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। সরিষাবাড়ী ও জামালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন।

    জামালপুর জেলা ফায়ার স্টেশনের সহকারি পরিচালক মনিরউজ্জামান বলেন, কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় তাল পাড়তে গিয়ে এক গাছি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ