ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গাছে মানুষের প্রতিচ্ছবি, উৎসুক জনতার ভিড়

    গাছে মানুষের প্রতিচ্ছবি, উৎসুক জনতার ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে গাছ কাটার পর গাছে মানুষ আকৃতির ছবি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাছে মানুষের ছবি দেখতে ভিড় জমান উৎসুক জনতা। 

    বুধবার বিকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

    স্থানীয়রা জানান, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাঙ্গাশিয়া এলাকার বাসিন্দা আবদুল হাই সওদাগর একই এলাকার বাসিন্দা গাছ ব্যবসায়ী সুলতান মল্লিকের কাছে একটি রেইনট্রিগাছ বিক্রি করেন। পরে বুধবার বিকালে লোকজন নিয়ে সুলতান মল্লিক গাছটি কেটে ফেলেন। এর মধ্যে গাছটির গোড়ার দিকে মানুষের আকৃতির মতো ছবি দেখা মেলে। পরে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। 

    গাছমালিক আবদুল হাই সওদাগর জানান, গাছটি কাটার পর হঠাৎ এভাবে মানুষের আকৃতির মতো ছবি দেখা যায়। তবে বিষয়টি আসলে কী তা একমাত্র আল্লাহই ভালো জানেন। 

    দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, বিষয়টি মানুষের মুখে শুনেছি। তবে ঘটনাস্থলে না গিয়ে কিছু বোঝা যাবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন