ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টাকে প্রতিহত করবে আ.লীগ 

    জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টাকে প্রতিহত করবে আ.লীগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকের যে শান্তি সমাবেশ এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই অংশ। চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়।

    আবারও দেশে অরাজকতা সৃষ্টি এবং ২০১৩ ও ২০১৪ সালের মত অগ্নি সন্ত্রাস করতে চায়। কিন্তু আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টাকে অব্যশই প্রতিহত করবে।

    শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    মন্ত্রী বলেন, আমাদের শান্তি শৃঙ্খলা যেন কোনোভাবে বিনষ্ট না হয়, আমরা যেন শান্তি বজায় রেখে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পরি। সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের এসব কর্মসূচি। এর মধ্যে পাল্টাপাল্টি কিছু নেই। আমরা মাঠে আছি এবং থাকব। আমরা সরকারে যেমন আছি, জনগণের সঙ্গে মাঠেও তেমনি আছি। শন্তি, শৃঙ্খলা, জনগণের জানমাল রক্ষায় চিরদিন ছিলাম, আজও আছি, আগামীতেও থাকব।

    দীপু মনি বলেন, আওয়ামী লীগ এদেশে যত অধিকার আছে, সে সমস্ত অধিকার প্রতিষ্ঠা করার নেতৃত্ব দিয়েছে। আমরা যে ভাষা পেয়েছি, তার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন পেয়েছি এসব কিছুসহ দেশগড়ার কাজে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।

    এ সময় উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, সাবেক সচিব ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন, জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত অনুজ বিজ্ঞানি ড. সমীর কুমার সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ