ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮

    বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রবিবার (৩ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা থেকে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’-এর একটি বাস প্রায় ১৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১১টার দিকে বাসটি আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ দুলতে শুরু করে এবং চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে উল্টে পড়ে।

    দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।

    স্থানীয় বাসিন্দা মো. রায়হান বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি বাসটি খাদে পড়ে আছে। তখন যাত্রীদের চিৎকার শুনে অন্যদের ডাক দিয়ে উদ্ধারকাজে নেমে পড়ি।

    আহত এক যাত্রী মাহাবুব জানান, চলন্ত অবস্থায় বাসটি আচমকা কাঁপতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাসের নিচে আটকা পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    স্থানীয়রা জানান, দুর্ঘটনায় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। তিনি উপজেলার বামনকাঠি এলাকার বাসিন্দা।

    আহতদের মধ্যে অন্তত ৭ থেকে ৮ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম চালানো শুরু হয়। বাসটি সম্পূর্ণভাবে সরানোর পর হতাহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ