ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

    বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

    শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার এসআই শহিদুল ইসলাম। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

    নিহত কামরুল ইসলামের পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে তার সৎ মামাতো ভাই সুরুজ মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজ মিয়ার সঙ্গে কামরুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ হোসেন মিলে কামরুলকে মারধর করেন। পরে বাটালজাতীয় ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে কোপ দেওয়া হয়।

    স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কাউনিয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আনোয়ার হোসেন, তার স্ত্রী খাদিজা বেগম ও ছেলে মিরাজ হোসেনকে আটক করেছে। সুরুজ পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ