ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি 

    বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। 

    ‎শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য।

    ‎রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা করেন। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন।    

    ‎রাব্বি বলেন, ফ‍্যাসিস্টের আমলে হামলাকারীরা আওয়ামী লীগ নেতা টুটুলের অনুসারী ছিলেন। তখন তারা চাঁদাবাজি করতেন। তার দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। তবে তিনি চাঁদা না দেওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    ‎বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আমরা তখন মঞ্চে ছিলাম। ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ