ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর

    দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে। এ জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও দেশের গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরা প্রয়োজন।

    শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে দেশ যখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন সৈনিক ও জনগণের সমর্থনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নেতৃত্বে এগিয়ে আসেন। মহান মুক্তিযুদ্ধেও তিনি স্বাধীনতার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখেন।

    তিনি আরও বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সংবাদপত্র পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়। পাশাপাশি গ্রামভিত্তিক উন্নয়ন এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

    আলোচনায় নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করার প্রয়োজনীয়তা তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জাতীয় চেতনা বিকশিত করতে হলে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা দিতে হবে। এ জন্য উন্নত, সুসংহত, সাম্যভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

    জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমদ, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।

    এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    এর আগে, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ