ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২ 

    বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

    সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

    এর আগে রোববার (৩ মে) রাত ৯ টায় ওই এলাকার খান বাড়ি থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হল কাউনিয়া বিসিক বেঙ্গল বিস্কএটর সামনে কমিশনার গলির মোহাম্মদ সিরাজুল ইসলাম খান ওরফে লাল মিয়ার ছেলে  মোহাম্মদ সাইদুর রহমান জিতু ওরফে সাব্বির হোসেন (৩০) ও  মৃত আব্দুল হাকিম চৌধুরীর ছেলে মোহাম্মদ শাওন চৌধুরী( ৩৪)। 
     
    পুলিশ জানায়, রোববার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন'র নেতৃত্বে একটি টিম কাউনিয়া বিসিক শিল্প নগরী বেঙ্গল বিস্কুট সংলগ্ন খান বাড়ি প্রথম গলি সাইদুর রহমান জিতু ওরফে মোহাম্মদ সাব্বির হোসসনের বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় সাব্বির হোসেন এবং শাওন চৌধুরীকে আটক করে তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ