ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • জাতীয় নির্বাচনে কালোটাকার ছড়াছড়ির ব্যাপারে দুদক সতর্ক: কমিশনার

    জাতীয় নির্বাচনে কালোটাকার ছড়াছড়ির ব্যাপারে দুদক সতর্ক: কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচনে কালোটাকার ছড়াছড়ির ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন দুদকের কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান। 

    আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    দুদক কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কালোটাকার ছড়াছড়ির ব্যাপারে দুর্নীতি দমন কমিশন সতর্ক অবস্থানে রয়েছে। দুদক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে। দুদক কমিশনের আইনে যে ক্ষমতা দুদককে দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। দলমত–নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কার্যবিধি প্রতিফলন করা হবে।

    মোজাম্মেল হক খান বলেন, সংসদ নির্বাচন এলে কালোটাকার ছড়াছড়ি হয়, এটা পুরোনো অভ্যাস। এটা হতে পারে, আবার না–ও হতে পারে। দেশের অতীত সংস্কৃতি থেকে কিছুটা অনুমান করা যেতে পারে।

    তবে কাদের কাছে কালোটাকা আছে, সেই খসড়া দুদকের কাছে নেই জানিয়ে দুদকের এই কমিশনার বলেন, যারা বা যে দল নালিশ করার জন্য তৈরি, তারা কালোটাকাধারীদের খসড়া তৈরি করে দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

    এ সময় অন্যান্যের মধ্যে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, জেলা ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা লিয়াকত হোসেন, পাঁচখোলা মুক্তিসেনা উচ্চবিদ্যালয়ের সভাপতি আবদুল হক, অধ্যক্ষ আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ