ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

ঢাকা দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে সৌদি আরব

ঢাকা দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে সৌদি আরব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। ঘুষ নিয়ে বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে ভিসা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৫ মার্চ) সৌদি আরবের দৈনিক আল মারসদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের সৌদি দূতাবাসের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকার সমান।

গ্রেফতাররা হলেন ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।

নাজাহা কর্তৃপক্ষ সৌদি দূতাবাসের সাবেক এই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা ঘুষ নেওয়ার তথ্য স্বীকার করেছেন। তারা ঘুষ থেকে প্রাপ্ত অর্থ সৌদি আরব ও সৌদি আরবের বাইরে বিনিয়োগ করেছেন।

রোববার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে মানব পাচার ও ঘুষ নিয়ে ভিসা দেওয়ার জন্য দেশটিতে ৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ