ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গৌরনদীতে বাড়ীর আঙ্গিনায় গুপ্তধনের খোঁজ! 

    গৌরনদীতে বাড়ীর আঙ্গিনায় গুপ্তধনের খোঁজ! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজ বসতবাড়ির আঙ্গিনায় বিশাল গর্ত খুরে গুপ্তধন খোঁজাখুজি করার বিষয়টি ছড়িয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ খবর ছড়িয়ে পরলে বিভিন্ন এলাকা থেকে গুপ্তধনের গর্ত দেখতে উৎসুক জনতার পাশাপাশি পুলিশ ও জনপ্রতিনিধি ভীর করছে। 

    ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের। সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন ভুরঘাটা গ্রামের মৃত মোসলেম সরদারের পুত্র ইউনুস সরদার (৫৫) তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত শনিবার (৫ জুন) থেকে নিজবাড়ীর আঙ্গিনায় গুপ্তধনের লোভে গর্ত খোরা শুরু করে সোমবার রাতে কাজ শেষ করেন। 

    এরইমধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে রহস্যজনক ভাবে গর্তটি ভরাট করে সহযোগীদের নিয়ে আত্মগোপনে চলে যায় ইউনুস সরদার। তবে গুপ্তধন পাওয়া গেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে জানতে বসতবাড়ির মালিক ইউনুস সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ