ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দুমকিতে ফাস্ট ফুডের দোকান পুড়ে ছাই 

    দুমকিতে ফাস্ট ফুডের দোকান পুড়ে ছাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে অগ্নিকাণ্ডে একটি ফাস্ট ফুডের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত হয়ে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। 

    ব‍ুধবার গভীর রাতে উপজেলার থানা ব্রিজের পশ্চিম পাড়ে জেএস ফুড কর্নারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 

    প্রতক্ষদর্শী মো. বাবু ওরফে খায়রুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে দুই-তিন জন যুবক ওই দোকানে আগুনের কথা জানালে সাথে সাথে মালিকের বাড়িতে খবর দেই। স্পটে গিয়ে দেখি ভেতর থেকে লেলিহান শিখায় আগুন জ্বলছে। ভেতরে ঢোকার কোন সাধ্য নাই। ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভায়। ফায়ার সার্ভিসে খবর দিলে অন্ততঃ আধা ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। ততক্ষণে সব পুড়ে ছাঁই হয়ে গেছে। 

    দোকান মালিক মো. খায়রুল ইসলাম বলেন, আমি তো এখন পথে বসে গেছি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলাম। কীভাবে যে ছেলে-মেয়ে নিয়ে বাঁচবো; আর কীভাবে কিস্তি চালাবো বুঝতেছিনা। 

    অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে জানতে চাইলে অনুমান করে তিনি বলেন, যেহেতু ভেতর থেকে আগুনের শুরু; তাহলে মনে হয় সর্ট সার্কিট থেকে হতে পারে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, এটি একটি মানবিক বিষয়। সহযোগিতার জন্য আমরা তার সকল তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ