ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালের তিন কেন্দ্রে মেডিকেলে ভর্তি পরীক্ষা, পরীক্ষার্থী ৩,৭৩৫

বরিশালের তিন কেন্দ্রে মেডিকেলে ভর্তি পরীক্ষা, পরীক্ষার্থী ৩,৭৩৫
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) এমবিবিএস এবং বিডিএস (ডেন্টাল) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার।সকাল ১০টা থেকে শুরু হয়েছে।  ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল অঞ্চল থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন তিন হাজার ৭৩৫ জন শিক্ষার্থী।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা।  শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার পরীক্ষা শুরুর আগেই হলে আসনগ্রহণ করেন পরীক্ষার্থীরা।  পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।

 সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।  সারাদেশে ১৯টি কেন্দ্রে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ।

 শের-ই-বাংলা মেডিকেল কলেজের তিনটি গ্যালারী এবং সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) পরীক্ষা গ্রহণ করা হবে।  

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘পরীক্ষা শুরুর অন্তত আধাঘণ্টা আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পরে কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

তাছাড়া হলে প্রবেশের সময় কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সাথে নেয়া যাবে না।   এছাড়া স্থানীয় কোচিং সেন্টার বন্ধ, পরীক্ষার সময় দুই কান ঢেকে না রাখা ও অভিভাবকদের পরীক্ষার হলের বাইরে নির্ধারিত দূরত্বে অবস্থান করাসহ বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে।    
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ