ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পটুয়াখালীতে লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে তরুণ নিখোঁজ

    পটুয়াখালীতে লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে তরুণ নিখোঁজ
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে সাইফুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। ঢাকা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোস্তাজ আসার পথে আজ শুক্রবার ভোরে জেলার দশমিনা এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ, লঞ্চ কর্তৃপক্ষ ও নিখোঁজের স্বজনরা জানায়, বৃহস্পতিবার পৌনে ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে পূবালী-৫ নামের একটি লঞ্চে চর মোন্তাজ আসছিল সাইফুল, তাঁর বড় ভাই বাদশা বিশ্বাস ও এক স্বজন। ভোর পৌনে ৫টার দিকে লঞ্চটি দশমিনার লঞ্চঘাটে পৌঁছার আগে বাঁশবাড়িয়ার বীজবর্ধন খামার এলাকায় অতিক্রমকালে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সাইফুল। তিনি চরমোন্তজের হানিফ বিশ্বাসের ছেলে।

    ওই লঞ্চটির মাস্টার ইনচার্জ মো. মনির জানান, যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক তারা লঞ্চ থামিয়ে দেন। তবে তেঁতুলিয়া নদীর ওই স্থান গভীর ও ভাঙনকবলিত। লঞ্চের তৃতীয় তলার ডেকের যাত্রী ছিলেন সাইফুল। তৃতীয় তলা থেকেই যাত্রী নদীতে পড়েছে বলে জানতে পেরেছেন। তিনি এবং নিখোঁজ যাত্রীর স্বজনরা ঘটনাস্থলে রয়েছেন।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন নদীতে নিখোঁজ যাত্রীর উদ্ধারে কাজ করছেন। নিখোঁজের স্বজনরাও স্থানীয় লোকজনকে উদ্ধারে নেমেছেন। তবে কীভাবে বা কেন নদীতে পড়েছে, তা এখনো জানা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ