ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় এবার মারা গেলেন পটুয়াখালীর মির্জা আজম 

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় এবার মারা গেলেন পটুয়াখালীর মির্জা আজম 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

ঢাকার সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন গেছেন।  তাঁর নাম মির্জা আজম (৩৬)।

এ নিয়ে ভয়াবহ এ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে।  মির্জা আজম নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।   

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানিয়েছেন, আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যান।  তার শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল।  

আজমের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।  বাবার নাম শাহজাহান মির্জা।  আজম বাংলাদেশ স্যানিটারি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে চাকরি করতেন।  রাজধানীর মগবাজার মধুবাগ এলাকায় বসবাস করতেন তিনি। 

গত মঙ্গলবার সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।   


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ