ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গত ২৪ ঘণ্টায় করোনায় বরিশালে মৃত্যু ৩

    গত ২৪ ঘণ্টায় করোনায় বরিশালে মৃত্যু ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনায় ও দুইজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। করোনায় মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর।

    একই সময়ে মোট ২৭ জন আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার (১১ জুন) জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দফতর।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, নতুন ২৭ জন নিয়ে এই বিভাগে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯২ জন। এর মধ্যে বরিশাল জেলায় নতুন শনাক্ত ৫ জন নিয়ে ৭ হাজার ১৬৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ৩ জন নিয়ে ২৩৪১ জন।

    তিনি বলেন, ভোলায় নতুন ২ জন নিয়ে ১৯৬৬ জন, পিরোজপুরে নতুন ৬ জন নিয়ে ১৭৩৩ জন, বরগুনায় নতুন ৩ জন নিয়ে ১৩০৮ জন এবং ঝালকাঠিতে নতুন ৮ জন নিয়ে ১৩৭৬ জন শনাক্ত হয়েছে।


    এছাড়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার ৬৫ বছর বয়সী বাচ্চু হাওলাদার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২৮৯ জনের। মোট আক্রান্ত থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৩১ জন।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুজন মৃত্যুবরণ করেন।

    তিনি আরও বলেন, করোনা ওয়ার্ডে এখন ৭১ জন চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ এবং ৫৭ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জন করোনা পরীক্ষা করান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ