ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাবুগঞ্জে ভূমিহীনদের ঘরের নির্মাণকাজ পরিদর্শনে এডিসি রাজিব আহমেদ

    বাবুগঞ্জে ভূমিহীনদের ঘরের নির্মাণকাজ পরিদর্শনে এডিসি রাজিব আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাবুগঞ্জ উপজেলায় 'ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাজিব আহমেদ। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার দেহেরগতি ও মাধবপাশা ইউনিয়নের গৃহ নির্মাণকাজ পরিদর্শনে যান তিনি। 

    এ সময় তিনি বাবুগঞ্জের গৃহহীনদের জন্য উপযোগী ও টেকসই ঘর নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

    সারা দেশে গৃহ ও ভূমিহীন ৮ লাখ ৮২ হাজার ৩৩ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। ‘মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর এ উদ্যোগ নেয়া হয়।

    প্রতিটি বাড়ি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। সে হিসেবে এ কর্মসূচিতে মোট ব্যয় হবে ১৫ হাজার ৮২ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ