ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড
  • চাকরির বয়স ৩২: আন্দোলনকারীদের পুলিশের লাঠিচার্জ

    চাকরির বয়স ৩২: আন্দোলনকারীদের পুলিশের লাঠিচার্জ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে বাকি বিল্লাহ নামে এক আন্দোলনকারীকেও ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তারা। 


    পূর্ব নির্ধারিত কর্মসূচি অংশ হিসাবে শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনের কর্মসূচিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ৩২ আন্দোলনের নেতা সাজিদ সেতু গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন। 

    তিনি বলেন, জাদুঘরের সামনে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। আমরা পুলিশকে বলেছি, আমরা শাহবাগে বসবো না। শাহবাগ থানার সামনে দিয়ে আন্দোলনকারীরা রাজুতে চলে যাবে। এ সময় আমরা থানার সামনে তাদের ধন্যবাদ জানাতে কিছুক্ষণ অবস্থান নেই। এর মধ্যে থানার ভেতর থেকে একজন কর্মকর্তা এসে বাকি বিল্লাহ নামে আমাদের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় এবং মারধর করে।

    আন্দোলনকারী এ নেতা বলেন, ‘আমাদের অহিংস আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। আমাদের একজনকে আটক করা হয়েছে।’

    পরবর্তী কর্মসূচি কী জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত রাজু ভাস্কর্যে অবস্থান করাই আমাদের কর্মসূচি।’

    এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘গ্রেফতার বা আটক নয়, আন্দোলন থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কিসের বা কেন এই আন্দোলন এটা নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

    মামুনুর রশীদ বলেন, ‘আন্দোলনকারীদের রাজু ভাস্কর্যে যাওয়ার কথা ছিল। থানার সামনে দাঁড়ানোর কোনো অনুমতি তাদের ছিল না। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ