ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

    ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ জুন) বেলা ১১টায় কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাট থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

    আটককৃতরা হলো, খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), মো. ইউসুফ (৩৫), মো. সিদ্দিক (২০), জুবাইদা (১৬), আবুল হায়েজ (১৩), শহীদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।


    পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার নেয়ার কথা বলে ১২ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাটে নামিয়ে দিয়ে যান দালাল চক্র। সেখানে তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান।

    আটক রোহিঙ্গারা জানান, দালাল ও নৌকার মাঝিরা ১৭ হাজার টাকা চুক্তিতে তাদের আগের বাসস্থান কক্সবাজারে দিয়ে আসার চুক্তি করে। কিন্তু শুক্রবার ভোরে এখানে নামিয়ে দিয়ে চলে যান তারা।
    কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ