ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সদর উপজেলা আ’লীগের উদ্যোগে শেখ হাসিনা’র কারামুক্তি দিবস পালন

    সদর উপজেলা আ’লীগের উদ্যোগে শেখ হাসিনা’র কারামুক্তি দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারামুক্তি দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের জিরো পয়েন্টের একটি মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ দেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বের কারণেই আজ এ দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

    সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি’র সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ