ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • মৃত্যুর পর আমার সব ছবি যেন মুছে ফেলা হয় : মৌসুমী

    মৃত্যুর পর আমার সব ছবি যেন মুছে ফেলা হয় : মৌসুমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি অভিনয়ের ৩০ বছর পূর্ণ করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এই সময়ে এসে বেশ কয়েকটি ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা। সেই তালিকায় আছে- মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, দর্শকদের কাছে থাকা ছবি ডিলিট করার আহ্বানও রয়েছে। একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের আয়োজনে এমন ইচ্ছার কথা জানিয়েছেন মৌসুমী।

    উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন, ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটা কী বলতে চান? এ প্রশ্নের উত্তরে মৌসুমী বলেছেন, ‘প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছা আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

    মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেছেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই, আমি যেন হজ করতে পারি সে জন্য সবাই দোয়া করবেন। আমি মারা যাবার পর টিভিতে ধুমধড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে, সেগুলো ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। 

    সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে, তবে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে, এ ছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ