ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সাতক্ষীরায় দ্বিতীয় মেয়াদে এক সপ্তাহের লকডাউন শুরু

    সাতক্ষীরায় দ্বিতীয় মেয়াদে এক সপ্তাহের লকডাউন শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শনিবার সকাল থেকে পুলিশ ব্যারিকেড বসিয়ে বিনা প্রয়োজনে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। এদিকে সাতক্ষীরায় পর্যাপ্ত শয্যা, ডাক্তার ও জনবল সংকটে কোভিড রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

    বর্তমানে এ জেলায় ৭১৫ জন কোভিড পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন ও সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। 

    সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, মেডিকেল কলেজ হাসপাতালে আটটি আইসোলেশন ও ১৩৫টি বেড ছাড়াও আট বেডের আইসিইউ রয়েছে। এছাড়া সদর হাসপাতালের করোনা ইউনিটে বেড রয়েছে মাত্র ৩৫টি। আরও বেড ও জনবল না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। 

    তিনি আরও জানান, আজ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৫টি বেড স্থাপনের কাজ চলছে।

    শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। সংক্রমণের হার ৩৬ শতাংশে নেমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ