ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে করোনায় ‍আরও এক জনের মৃত্যু

    বরিশালে করোনায় ‍আরও এক জনের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু ঘটেছে। এনিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ‍এখন ২৯০ জন। অপরদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন। যার ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ‍এখন ১৫ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে।

    বিপরীতে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ জন। বিভাগের মোট সুস্থতার সংখ্যা ‍এখন ১৪ হাজার ১৭ জন।

    আজ শনিবার (১২ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
    বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় বরগুনায় করোনা আক্রান্ত ‍এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তবে ‍এখানে নতুন করে কোন ব্যক্তি সুস্থ কিম্বা করোনা শনাক্ত হয়নি। নতুন মৃত্যুবরণ করা ব্যক্তিকে নিয়ে বরগুনায় ‍করোনায় মৃতের সংখ্যা এখন ২৭। 

    অপরদিকে বরিশালে করোনা শনাক্ত হয়েছেন ১ জনের, সুস্থ হয়েছেন ১৫ জন। পটুয়াখালীতে শনাক্তের সংখ্যা ২, সুস্থতার সংখ্যা ৯, ভোলায় শনাক্ত হয়েছেন ৫ জন, সুস্থতার সংখ্যা ১৫, পিরোজপুরে নতুন শনাক্ত হয়েছেন ১২ জন, সুস্থতার সংখ্যা ০।

     এছাড়া ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে কোন রোগীর সুস্থতা বা আক্রান্তের খবর পাওয়া যায়নি।
    প্রসংগত, বরিশালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৯০ জন মৃত্যুবরণ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ