ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ওমরাহ যাত্রীদের নগদ অর্থ বেশি না আনার পরামর্শ সৌদি আরবের

    ওমরাহ যাত্রীদের নগদ অর্থ বেশি না আনার পরামর্শ সৌদি আরবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ওমরাহ পালনে যাওয়া মুসল্লিদের নগদ অর্থ বেশি না নেওয়ার ও দামি গহনা বহন না করতে পরামর্শ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  

    হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টুইটারে এক পোস্টে এসব পরামর্শ দেওয়া হয়েছে।

    তীর্থযাত্রীরা প্রত্যেকে সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার নিতে পারবে বলে জানানো হয়েছে সেখানে।  
    এছাড়া আর্থিক প্রতারণার মুখোমুখি না হতে তীর্থযাত্রীদের দাপ্তরিক ওয়েবসাইট থেকে ব্যাংক অ্যাপস ডাউনলোড করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

    সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও বলেছে, ওমরাহ পালনে গিয়ে ব্যাংক কার্ডের তথ্য অন্যদের কাছে প্রকাশ করা উচিত হবে না। অচেনা-অজানা উৎস বা লোকজনের কাছে অর্থ পাঠানো ঠিক হবে না। অর্থ পাঠানোর আগে ইলেকট্রনিক লিংকগুলো নির্ভরযোগ্যতা আগে যাচাই করে নিতে হবে।  

    এছাড়া অজানা লিংক এবং খুদে বার্তা উপেক্ষা করার জন্য তীর্থযাত্রীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    মন্ত্রণালয় বলছে, কোনো মুসল্লি প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে যাত্রীদের বিষয়টি অবশ্যই ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

    প্রতারণামূলক বার্তাটি তীর্থযাত্রীদের ৩৩০৩৩০ নম্বরে ফরোয়ার্ড করতে নির্দেশনা দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

    তথ্যসূত্র: সৌদি গ্যাজেট


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ