ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গত ২৪ ঘণ্টায়  বিভাগে ডায়রিয়ায় নতুন আক্রান্ত ১৭৯ জন

    গত ২৪ ঘণ্টায়  বিভাগে ডায়রিয়ায় নতুন আক্রান্ত ১৭৯ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে পাঁচ মাস ১২ দিনে বিভাগে ৬১ হাজার ৬৪ জন আক্রান্ত হলেন। শনিবার (১২ জুন মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। 

    তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিকেল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বৃষ্টি হওয়ায় ডায়রিয়ার সংক্রমনের হার কমে এসেছে। 

    বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বরিশালে ৮ হাজার ৩৫৩ জন, পটুয়াখালীতে ১২ হাজার ১৯৯ জন, ভোলায় ১৬ হাজার ১৯৮ জন, পিরোজপুরে ৮ হাজার ৫৪৮ জন, বরগুনায় ৯ হাজার ১৯৯ জন, ঝালকাঠিতে ৬ হাজার ৪৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

     বিভাগে এখন পর্যন্ত ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশালের ৬ জন, পটুয়াখালীর ৮ জন, ভোলার দু’জন, পিরোজপুরে একজন এবং বরগুনার পাঁচজন। আক্রান্তের মধ্যে ৬০ হাজার ৬৪৮ জন সুস্থ হয়েছেন। বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডায়রিয়া মোকাবিলায় পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত আছে। এর মধ্যে এক হাজার সিসির ৬৫ হাজার ১৮৯ পিস এবং ৫০০ সিসির ৩৪ হাজার ৬২৪ পিস স্যালাইন মজুত আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ