ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • মালয়েশিয়ায় ক্রেন দুুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

    মালয়েশিয়ায় ক্রেন দুুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় ক্রেনচাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেরনামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ওই প্রতিবেদন থেকে জানা যায়, হাইড্রোলিক ক্রেনটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

    আজ  বৃহস্পতিবার পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ টিমের এক মুখপাত্র জানিয়েছেন, সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। 
    ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ক্রেন সরিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। 

    পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নিহতদের দেহাবশেষ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধকারী দলের মুখপাত্র।

    ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান জানিয়েছেন, মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।


    সূত্র: বেরনামা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ