ঢাকার বরিশাল প্লাজা মার্কেটে আগুন

আজ শনিবার সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সকাল ৮টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের গনমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৬ মিনিটে। ফায়ার সার্ভিসের সর্বমোট ১৪টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
টিইউ