ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার বেতমারী ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা গ্রামের শাহ্ আলম (৩৫) ও চঞ্চল বর্মন (৩২) ও পিকআপ চালক কাজল।

নিহতদের মরদেহ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পুলিশ ট্রাক ও মাইক্রোবাস জব্দ করেছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। খবর বাংলা নিউজের।


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ