ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মুলাদীতে লেগুনা চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

    মুলাদীতে লেগুনা চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে বেপরোয়া গতির লেগুনা চাপায় সামিউল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সোয়া ৪ টায়  মুলাদী-মৃধারহাট সড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম গাছুয়া ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের পুত্র। 

    নিহতের চাচা জাহিদুল ইসলাম জানান, শনিবার বিকালে একটি লেগুনা মৃধারহাট থেকে মুলাদী আসছিলো।  ফায়ার সার্ভিসের কাছাকাছি সামিউল রাস্তা অতিক্রম করার সময় দ্রতগামী লেগুনাটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লেগুনা চালক ইয়ামিনকে আটক করে।  

    মুলাদী থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, অভিযুক্ত চালক থানা হেফাজতে আছে, নিহত পরিবারের লিখিত অভিযোগ পাওয়ারর পর  পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ