ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

    মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যেই দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছন। হামলায় বেঁচে ফেরাদের বরাতে এই খবর দিয়েছে বিবিসি।

    হামলা থেকে বেঁচে ফেরা লোকেরা জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী রয়েছেন এবং বেশ কয়েকটি শিশু রয়েছে। বিবিসি অবশ্য এই সংখ্যার সত্যতা যাচাই করতে পারেনি।

    বিবিসি জানিয়েছে, সাগাইং অঞ্চলে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই অঞ্চলটি সামরিক সরকারের বিরোধিতা করে।

    ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বিমান হামলার পরিমাণ বেড়েছে।

    মিয়ানমারে সাগাইং অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী সামরিক শাসনের বিরোধিতা করে থাকে। তারা নিজেদের বাহিনী গড়ে তুলেছে। নিজেরাই স্কুল ও ক্লিনিক পরিচালনা করছে।  

    গ্রামবাসীদের একজন বিবিসিকে বলেন, একটি যুদ্ধবিমান সকাল ৭টার দিকে বোমা নিক্ষেপ করে। এর ২০ মিনিট আগে একটি বন্দুকবাহী হেলিকপ্টার ওই অঞ্চলের ওপর দিয়ে ওড়ে যায়। এতে গ্রামটি স্তব্ধ হয়ে যায়।  

    আল জাজিরা বলছে, স্থানীয় একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে লোকজন জড়ো হলে হামলা চালানো হয়।

    সংঘাত পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠীর উপাত্ত বিশ্লেষণ করে বিবিসি বলছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ৬০০টি বিমান হামলা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ