ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পটুয়াখালীর ২২০ ইমাম-মুয়াজ্জিন পেলেন ৯ লাখ টাকা ঈদ সম্মানী

    পটুয়াখালীর ২২০ ইমাম-মুয়াজ্জিন পেলেন ৯ লাখ টাকা ঈদ সম্মানী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী পৌর এলাকার সকল মসজিদের খতিব ও ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের ঈদ উপলক্ষে শুভেচ্ছা সম্মানী দিয়েছেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ।

    শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শহরের ১১৫টি মসজিদের ১১৮ জন খতিব ও ইমাম এবং ১০১ জন মুয়াজ্জিন ও খাদেমদের হাতে এ সম্মানীর অর্থ তুলে দেন পৌর মেয়র।

    এবার প্রতিটি মসজিদের খতিব ও ইমামদের ৫ হাজার টাকা এবং মুয়াজ্জিন ও খাদেমদের তিন হাজার টাকা করে প্রায় ৯ লাখ টাকা দেওয়া হয়।

    কার্যক্রম সমন্বয়ক খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানের অনান্যের মধ্যে পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পৌর কাউন্সিলর ফারুক মৃধা, দেলোয়ার হোসেন, নিজামুল হক সহ পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এসময় মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, সমাজের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে খতিব ও ইমাম সাহেবদের ভূমিকা অতন্ত্য গুরুত্বপূর্ণ। তারা দেশের ক্রান্তিলগ্নে এসে সাধারণ মানুষকে নানান সময় বিভ্রান্তি থেকে সর্তক করেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সচেতনতায় তারা কাজ করেন। তাই বর্তমান বৈশ্বিক সংকটের তাদের জন্য একটা সুন্দর ঈদ উপহার দিতে কিছু ঈদভাতা প্রদান করে তাদের পাশে দাঁড়িয়েছি। সমাজের সকল ধনাঢ্য ব্যক্তিদেও এরকম নানান শ্রেনী পেশার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ