ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • 'পাপ' দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন ২ নায়িকার

    'পাপ' দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন ২ নায়িকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘পাপ’ দিয়ে ঢালিউডে পা রাখছেন দুই নতুন নায়িকা চিকিৎসক জাকিয়া কামাল মাহা ও আরিয়ানা জামান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘পাপ’ (প্রথম চাল)। সৈকত নাসির পরিচালিত এ ছবির টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি। 

    তাতে আভাস মিলেছে, গ্ল্যামার, প্রেম ও পাপের গল্পের!  সেই সঙ্গে আছে খুনের রহস্য, যা নিয়ে তৈরি হয় জট। 

    ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী আরিয়ানা জামানের প্রথম চলচ্চিত্র মোনা হলেও আগে মুক্তি পাচ্ছে পাপ। ময়মনসিংহে স্কুল ও কলেজের পাট চুকিয়ে অভিনয়ের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। 

    ২০১৯ সালে র‌্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু। এর পর নাটকেও অভিনয় করেন। প্রথম নাটকে তার সহশিল্পী ছিলেন সজল।

    আরিয়ানা বলেন, ‘কাউকে দেখে অনুপ্রাণিত হইনি। কিন্তু আমার বুদ্ধি হওয়ার পর থেকেই কেন জানি নায়িকা হতেই মন চাইত। বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নটাও বড় হতে থাকে। একটা সময় সে সুযোগ ধরা দেয়। শুটিংয়ের দিক দিয়ে দ্বিতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে। সবচেয়ে বেশি ভালো লাগার ব্যাপার হচ্ছে, ঈদ উৎসবে চলচ্চিত্র মুক্তি। একটা সময় আমরা বন্ধুরা মিলে দলবেঁধে সিনেমা দেখতে যেতাম। এখন আমার ছবিও দেখতে অনেকে সিনেমা হলে যাবেন, বিষয়টা আমার জন্য বেশ রোমাঞ্চকর। 

    এদিকে প্রথম ছবি মুক্তির আগেই আরও তিনটিতে চুক্তিবদ্ধ হয়ে গেছেন জাকিয়া কামাল মাহা। তিনি বলেন, `পাপ (শেষ চাল)', `জিরো ফিগার' ও `বিলবোর্ড সুন্দরী'-এ তিনটি ছবির কাজ পর্যায়ক্রমে শুরু হবে। ঈদের সপ্তাহ দুয়েক পর শুরু হবে জিরো ফিগার। 

    অভিনয় নিয়ে মাহা বললেন, আমার টার্গেট ছিল সিনেমা। সেই সিনেমায় অভিষেক হচ্ছে। ইচ্ছা আছে ডাক্তারি, ব্যবসার পাশাপাশি যতটুকু সময় পাব, চলচ্চিত্রে সময় দেব। এটা আমার স্বপ্ন, শখ কোনো দিন পেশা হবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ