ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • অস্ত্রবিরতির মধ্যেই বিস্ফোরণে কাঁপল খার্তুম, সংঘাতে নিহত বেড়ে ২৭০ 

    অস্ত্রবিরতির মধ্যেই বিস্ফোরণে কাঁপল খার্তুম, সংঘাতে নিহত বেড়ে ২৭০ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফের) অস্ত্রবিরতির মধ্যেই বিস্ফোরণ আর বিমান হামলায় কাঁপল রাজধানী খার্তুম।  

    খার্তুমের কেন্দ্রীয় অঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চত্বর ও এয়ারপোর্ট অঞ্চলে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে বলে বুধবার জানিয়েছে রয়টার্স।

    একইসঙ্গে অবিরামভাবে বোমাবর্ষণ চলছে।
     
    শেষ খবর পাওয়া পর্যন্ত সুদানে চলমান সংঘাতে অন্তত ২৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজার ৬০০ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর দিয়েছে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়।  

    মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফের) অস্ত্রবিরতিতে যেতে রাজি হয়। কিন্তু তবুও সংঘাত চলছেই।  

    এক পক্ষ আরেক পক্ষকে অস্ত্রবিরতি ভাঙার দোষ দিয়ে বিবৃতি দিচ্ছে। সেনাবাহিনীর হাই কমান্ড বলছে, রাজধানী ও অন্যান্য অঞ্চল নিরাপদ করার লক্ষ্যে তাদের অভিযান চলছে।  

    খার্তুমের পূর্বাঞ্চলের এক বাসিন্দা বলেন, বুধবার সকাল থেকে বেশ লড়াই চলছে। এর আগে মঙ্গলবার বিমান হামলা ও কামান হামলা চলে তার বাড়ির কাছেই।  

    তিনি বলেন, আমরা ঘুমাতে পারিনি। রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত শান্ত ছিল।  

    জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি বলেন, সুদানে অবস্থান করা তাদের ৬০ নাগরিককে সেলফ ডিফেন্স ফোর্সেসের সামরিক বিমান ব্যবহার করে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।  

    গেল শনিবার সকাল থেকে সুদানের রাজধানীতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ