ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অতিরিক্ত ফি না দেওয়ায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর

    অতিরিক্ত ফি না দেওয়ায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে গিয়ে অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় স্টাফদের মারধরের শিকার হয়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে রংপুরে পৃথকভাবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আহতরা হলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম। তারা আপন ভাই। তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রেজওয়ানুল করিম রিয়াদ তার ছোট ভাইসহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান। হাসপাতালের স্টাফরা ৩০ টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা দাবি করলে রিয়াদ সেটা দিতে অস্কীকৃতি জানান। কেন অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসপাতালের ১৫-১৬জন স্টাফ রিয়াদকে মারধর করেন।

    ভুক্তভোগী রিয়াদ বলেন, অতিরিক্ত ফি না দেওয়ায় ১৫-১৬ জন স্টাফ এসে আমাকে গুম করে ফেলার হুমকি দেয় এবং মারধর করে। এ সময় আমার ছোট ভাই রাশেদ প্রতিবাদ করলে তাকেও মারধর করে।

    এ বিষয়ে রংপুর মেডিকেলে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক দুই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

    দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শনিবার বিকেলে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজের রংপুর জেলা ও মহানগর কমিটি নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং সমাবেশ করেন। এছাড়া, বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ