ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত

    দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ শহরে একটি বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। পরে সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দশ জনই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ এবং একজন ১৩ বছর বয়সী কিশোর রয়েছেন। শুক্রবার পুলিশ এ তথ্য জানায়। পুলিশ এ ঘটনার কথা জানালেও শুক্রবার রাতের এ হামলা ও হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেনি।

    একজন সন্দেহভাজন পুরুষ কয়েক ঘন্টা পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। চতুর্থ সন্দেহভাজন পালিয়ে গেলেও তার পরিচয় জানা গেছে এবং তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের বাড়িতে বন্দুকধারীরা পরিবারটিকে অতর্কিত আক্রমণ করেছিল। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

    খুনের হারে বিশ্বের শীর্ষ স্থানীয় দেশগুলোর অন্যতম দক্ষিণ আফ্রিকা। ছয় কোটি জনসংখ্যার দেশটিতে বছর প্রতি প্রায় ২০ হাজার খুনের ঘটনা রেকর্ড হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত জানুয়ারিতেও দেশটির ইস্টার্ন কেইপ প্রদেশের জেকেবেরহা শহরে এক জন্মদিনের পার্টিতে বন্দুকধারীদের গুলিতে আটজন নিহত ও তিনজন আহত হন।

    সূত্র : রয়টার্স


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ