ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • মোদির ওপর আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

    মোদির ওপর আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়ে চিঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য দপ্তরে এলো মালায়ালাম ভাষায় লেখা এক উড়োচিঠি।  

    তাতে, আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভাগ্য বরণ করতে হবে নরেন্দ্র মোদিকেও। রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল যেভাবে।

    গত সপ্তাহে বিজেপির কেরালা রাজ্যের সভাপতি কে সুরেন্দ্রনের দপ্তরে এ হুমকির চিঠি পাঠানো হয়। পরে চিঠিটি তিনি পুলিশের কাছে হস্তান্তর করেন।

    ভারতীয় পুলিশ জানায়, এন কে জনি নামে এক ব্যক্তির নামে কোচি থেকে এই চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে। জনিকে খুজে বের করে তার বাড়ি যায় পুলিশ। তিনি পুলিশকে জানান, এমন কোনো চিঠি তিনি পাঠাননি।  

    জনির দাবি, তাকে ফাঁসাতে তার নাম ব্যবহার করে অন্য কেউ এ চিঠি পাঠিয়ে থাকতে পারেন।  

    তবে জনির হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখে কোনো মিল পায়নি পুলিশ।

    হুমকির চিঠি প্রেরককে খুঁজে বের করতে না পারায় পুলিশের সমালোচনা করেছেন কেরালায় বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।  

    কারণ, আগামী সোমবার দুই দিনের কেরালা রাজ্য সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার আগেই এমন হুমকির চিঠিকে সাধারণভাবে নিচ্ছেন না তিনি।

    তিনি বলেন, কেরালা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিভিআইপি নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এই রাজ্যে ধর্মীয় চরমপন্থী দলগুলো খুব শক্তিশালী এবং সক্রিয়। এ পরিস্থিতিতে সরকারপ্রধানের নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হওয়া গ্রহণযোগ্য নয়।

    তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ