ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • যে অভিযোগে জর্ডানের এমপিকে গ্রেফতার করল ইসরাইল

    যে অভিযোগে জর্ডানের এমপিকে গ্রেফতার করল ইসরাইল
    জর্ডানি এমপি ইমাদ আল-আদওয়ান। ছবি: মিডেল ইস্ট আই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জর্ডানি পার্লামেন্টের এক সংসদ সদস্যকে (এমপি) গ্রেফতার করেছে দখলদার ইসরাইল। তার বিরুদ্ধে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্ত্রপাচারের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

    জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, আটক জর্ডানি এমপির নাম ইমাদ আল-আদওয়ান। শনিবার রাতে তাকে আটক করা হয়। 

    জর্ডানের আম্মান বার্তা সংস্থা জানিয়েছে, আলেনবি সেতু পার হওয়ার সময় তাকে আটক করা হয়। 

    ইসরাইলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওতে কর্তৃপক্ষ দাবি করেছে, জর্ডানি এমপির কাছ থেকে ১২টি মেশিন গান এবং ২৭০টি অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তবে এই বিষয়ে ইসরাইল সরাসরি কোনো মন্তব্য করেনি।

    জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

    ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্রগুলো কাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল কিংবা এর আগেও জর্ডানি এমপি এমন কাজ করেছেন কি না- তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ