ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • তিউনিসিয়ায় বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসনপ্রত্যাশী আটক

    তিউনিসিয়ায় বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসনপ্রত্যাশী আটক
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তাল সাগরে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশিসহ ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। সোমবার রাজধানী তিউনিস থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    ছোট নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের দিকে যাচ্ছিল। খবর পেয়ে স্পিডবোটের সাহায্যে তাদের যাত্রা আটকে দেয়। ঢেউয়ের মধ্যে নৌকাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা।

    উদ্ধার হওয়া অভিবাসীরা সাংবাদিকদের জানান, তারা আশা করেছিল নৌকা আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে উদ্ধার করে ইউরোপে পাঠানো হবে।

    উদ্ধারকৃতদের অনেকেই বাংলাদেশ ও সিরিয়া থেকে এসেছেন। তবে বেশিরভাগই পশ্চিম আফ্রিকার অভিবাসী। তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। 

    স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন প্রতি রাতে সাগর শান্ত থাকছে কিছুটা। এই সুযোগে ছোট নৌকায় এই পথে ইউরোপে প্রবেশের বিপজ্জনক চেষ্টা চালানা হচ্ছে। উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজে করে উপকূলে আনা হয়েছে।

    কোস্টগার্ড জানায়, ২০২৩ সালের প্রথম ছয় মাসে অবৈধভাবে ইউরোপের যাওয়ার সময় ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।  সূত্র: আফ্রিকানিউজ ডট
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ