ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • এ সপ্তাহেই ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে: জাতিসংঘ

    এ সপ্তাহেই ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে: জাতিসংঘ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত চলতি সপ্তাহের শেষ নাগাদ চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। পরিসংখ্যান বলছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছাবে। খবর বিবিসির

    জাতিসংঘের অন্য একটি সংস্থা গত সপ্তাহে বলেছিল, এ বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত।

    জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডিইএসএ) এক বিবৃতিতে বলেছে, ‘চীন শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারাতে যাচ্ছে।’

    জনসংখ্যার প্রাক্কলন এবং পূর্বাভাসের ক্ষেত্রে যেহেতু কিছু অনিশ্চয়তা থাকে, সেহেতু কোন তারিখে ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে, তা আনুমানিক এবং পরিবর্তন হতে পারে।

    জাতিসংঘের জনসংখ্যা তহবিল গত সপ্তাহে জানিয়েছিল, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ